spot_img
Homeমাঠে ময়দানেঅস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন নাহিদ রানা

অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন নাহিদ রানা

চোটের চিকিৎসা শেষে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার নাহিদ রানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের স্কোয়াডে না থাকলেও উন্নত চিকিৎসার জন্য কিছুদিন আগে দেশটিতে গিয়েছিলেন এই তরুণ পেসার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল ইতোমধ্যে দেশটিতে পৌঁছে গেছে। তবে চোটের কারণে দলে নেই নাহিদ রানা ও শরিফুল ইসলামের।

জানা গেছে, নাহিদের সেরে উঠতে আরও কিছু সময় লাগতে পারে। প্রথমে দেশে থেকেই তার পুনর্বাসন প্রক্রিয়া চলছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে অস্ট্রেলিয়ায় পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চিকিৎসা শেষে সোমবার রাতে দেশে ফেরেন তিনি।

নাহিদ রানা সাইড স্ট্রেইনের সমস্যায় ভুগছেন না। তার দুই পায়ে রয়েছে ক্রনিক শিনবোনের সমস্যা। এর কারণে পায়ের শিনবোন বা টিবিয়ার ভেতরের অংশে নিয়মিত ব্যথা অনুভব করেন তিনি। এটি তার পুরনো সমস্যা হলেও অস্ট্রেলিয়ায় গিয়ে এর উন্নত চিকিৎসার বিষয়ে পরামর্শ নিয়েছেন এই পেসার।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। তবে আগের তুলনায় বর্তমানে নাহিদ রানা ভালো অবস্থায় আছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে চোট কাটিয়ে শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া সফরের দলে ফিরেছেন অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার লিটন দাস। প্রথম টেস্টের আগে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে একাদশে থাকার সুযোগ পেতে পারেন তিনি।

- Advertisement -

spot_img
spot_img