spot_img
Homeপূর্ব-পশ্চিম‘আমরা না পারলে কেউ তেল বিক্রি করতে পারবে না’,...

‘আমরা না পারলে কেউ তেল বিক্রি করতে পারবে না’, কড়া হুঁশিয়ারি ইরানের

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যে অঞ্চলে তেল বিক্রি করতে পারবে না, সেখানে অন্য দেশও তেল বিক্রি করতে পারবে না।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গত ২২ জুলাইয়ের একটি পুরোনো বার্তা পুনরায় প্রকাশ করে এ মন্তব্য করেন তিনি। হরমুজ প্রণালিতে মার্কিন নিয়ন্ত্রণ ও ইরানের তেল রফতানি বন্ধের দাবির জবাবেই গালিবাফ এমন হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ‘হয় সবাই, নয়তো কেউ নয়।’ একই সঙ্গে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে মার্কিন সেনার উপস্থিতি না থাকার ওপর জোর দেন তিনি।

গালিবাফের বক্তব্যের মাধ্যমে আঞ্চলিক তেল বাণিজ্য ও হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিল ইরান।-

- Advertisement -

spot_img
spot_img