spot_img
Homeপূর্ব-পশ্চিমনিউইয়র্কে ছুরিকাঘাতে হতাহত দুই, পুলিশের গুলিতে হামলাকারী নিহত

নিউইয়র্কে ছুরিকাঘাতে হতাহত দুই, পুলিশের গুলিতে হামলাকারী নিহত

নিউইয়র্কের টাইমস স্কোয়ারে এক নারীর ছুরিকাঘাতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। পরবর্তীতে পুলিশের গুলিতে হামলাকারী ওই নারী নিহত হন। ঘটনাটিকে পুলিশ সন্ত্রাসবাদী হামলা বলে মনে করছে না।

সোমবার (৩১ আগস্ট) ব্যস্ত এই পর্যটন এলাকায় দুইটি ছুরি হাতে হামলা চালান ওই নারী।

পুলিশ জানায়. প্রথম ভুক্তভোগী ৩২ বছর বয়সী এক নারী, যাকে পেটে ছুরিকাঘাত করা হয় এবং হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। দ্বিতীয় ভুক্তভোগী ৬৮ বছর বয়সী এক পুরুষ, তাকেও পেটে আঘাত করা হয়েছে।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেন, ঘটনাটি ছিল “এলোপাতাড়ি ও উসকানিবিহীন হামলা”। এ ঘটনায় পুলিশের গুলিতে হামলাকারী নারী নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, পুলিশ তাকে নিরস্ত করতে প্রথমে টেজার ব্যবহার করে। তবে তিনি পুলিশকে আক্রমণ করতে এলে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এক সংবাদ সম্মেলনে মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, হামলায় আহত দ্বিতীয় ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা বর্তমানে স্থিতিশীল।

ঘটনাস্থলটি ঘিরে রেখে তদন্ত শুরু করেছে নিউইয়র্ক পুলিশ বিভাগ। এএফপির প্রতিনিধি জানান, ঘটনার পরপরই বিপুলসংখ্যক পুলিশ ও জরুরি সেবাকর্মী ঘটনাস্থলে পৌঁছান এবং এলাকাটি ঘিরে ফেলেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন।

সূত্র: সিএনএন

- Advertisement -

spot_img
spot_img