spot_img
Homeপূর্ব-পশ্চিমঅত্যাধুনিক মার্কিন এমকিউ-৯ ড্রোন ধ্বংস করে হরমুজে ফেলার দাবি...

অত্যাধুনিক মার্কিন এমকিউ-৯ ড্রোন ধ্বংস করে হরমুজে ফেলার দাবি ইরানের

হরমুজ প্রণালির আকাশসীমায় একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের দাবি, ক্ষেপণাস্ত্র হামলায় ড্রোনটিকে ভূপাতিত করার পর সেটি পারস্য উপসাগরের পানিতে গিয়ে পড়ে।

সোমবার ভোরে এ ঘটনা ঘটে বলে দাবি করেছে ইরানের এই সামরিক বাহিনী। ইআরজিসির জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানায়, তাদের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মার্কিন দূরপাল্লার ওই ড্রোনটিকে শনাক্ত করা হয়। পরে আইআরজিসির ‘সতর্ক যোদ্ধারা’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ড্রোনটিতে আঘাত হানেন। এতে সেটি বিধ্বস্ত হয়ে পারস্য উপসাগরে পড়ে যায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানি যোদ্ধাদের প্রতি জনগণের সবচেয়ে বড় সমর্থন হচ্ছে তাদের অব্যাহত মাঠে উপস্থিতি। তবে আইআরজিসির এই দাবি নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র : মেহের নিউজ।

- Advertisement -

spot_img
spot_img