spot_img
Homeপূর্ব-পশ্চিমকলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ড

কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ড

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে ভবনটির তৃতীয় তলায় আগুন দেখতে পান বিমানবন্দরের কর্মীরা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি। তবে আগুন তেমন ভয়াবহ না হওয়ায় অল্প সময়ের মধ্যেই তা নিয়ন্ত্রণে চলে আসে। এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৪টার দিকে কর্মীরা এয়ার ট্রাফিক কন্ট্রোল ভবনের তৃতীয় তলা থেকে আগুনের ফুলকি দেখতে পান। মুহূর্তেই ওই এলাকার চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে তারা।

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, গত ১৫ আগস্ট উপলক্ষে বিমানবন্দর সাজাতে ব্যবহার করা আলোকসজ্জার বাতি থেকেই বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল ভবনের অষ্টম তলা থেকে মূলত বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। রানওয়েতে বিমান ওঠানামা থেকে শুরু করে গন্তব্যে অবতরণ পর্যন্ত পাইলটদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মকর্তারা। কোন বিমান কোন উচ্চতায় ও কোন পথে চলবে, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয় সেখান থেকে।

তবে আগুন তৃতীয় তলার মধ্যেই সীমাবদ্ধ থাকায় এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণের মূল কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। ফলে বিমান চলাচলও স্বাভাবিক ছিল। যদিও অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দর এলাকায় কিছুটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

- Advertisement -

spot_img
spot_img