spot_img
Homeপূর্ব-পশ্চিমইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে ২ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে ২ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং সামরিক ও নিরাপত্তা-সংক্রান্ত তথ্য পাচারের অভিযোগে দুই ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। সোমবার (৩ আগস্ট) তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তি হলেন- ওমিদ বেহজাদ ও পৌরিয়া সাফভাত। তাদের বিরুদ্ধে ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনাসংক্রান্ত তথ্য ইসরায়েলের কাছে পাচারের অভিযোগ আনা হয়েছিল।

বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল তেহরান।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেও আলোচনা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সোমবার ইরানি প্রতিনিধিদের সঙ্গে শান্তি আলোচনা ফের শুরু হওয়ার কথা রয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে না এবং কোনো বৈঠকের পরিকল্পনাও নেই।

২০২৫ সালের জুনে ইসরায়েল ইরানে বিমান হামলা শুরু করলে দুই দেশের মধ্যে ১২ দিনের যুদ্ধ হয়। পরে যুক্তরাষ্ট্রও সংঘাতে যুক্ত হয়। শেষ পর্যন্ত ওয়াশিংটনের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে ওই সংঘাতের অবসান ঘটে।

এরপর ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তেহরানের উত্তেজনা অব্যাহত থাকে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফের ইরানে সামরিক অভিযান শুরু করে। তথ্যসূত্র: রয়টার্স

- Advertisement -

spot_img
spot_img