ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় ফ্লোরেস অঞ্চলে ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে।
সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। জার্মানির ভুতত্ত্ব গবেষণা সংস্থা জিএফজি জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।
বিবৃতিতে আরও বলা হয়েছে, নতুন এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে এর অবস্থান নির্ধারণ করা হয়েছে দক্ষিণ অক্ষাংশের ৮.৫৭ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশের ১২১.৫৫ ডিগ্রিতে।
সূত্র: সিনহুয়া


