spot_img
Homeমাঠে ময়দানেআম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, শাস্তি পেলেন ওমারজাই

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, শাস্তি পেলেন ওমারজাই

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করায় শাস্তির মুখে পড়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার আজমাতউল্লাহ ওমারজাই।

আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গের দায়ে তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির আচরণবিধির ২.৮ ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করা শাস্তিযোগ্য অপরাধ। এই ধারাতেই ওমারজাইকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

গত শুক্রবার ব্রেডিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের ইনিংসের ৪১তম ওভারে ঘটনাটি ঘটে। আউট হওয়ার সিদ্ধান্ত দেওয়ার পরও সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েননি ওমারজাই। দীর্ঘক্ষণ ক্রিজে অবস্থান করার পাশাপাশি অঙ্গভঙ্গির মাধ্যমে আম্পায়ারের সিদ্ধান্তে নিজের অসন্তোষ প্রকাশ করেন তিনি।

পরে নিজের ভুল স্বীকার করে আইসিসির ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নেন ওমারজাই। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

- Advertisement -

spot_img
spot_img