spot_img
Homeমন্ত্রীকথনভূমিমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

ভূমিমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেজ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ রবিবার ভূমি মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী ভূমি ব্যবস্থার আধুনিকায়ন, ওয়ান স্টপ সার্ভিস চালু এবং স্বচ্ছতা নিশ্চিতকরণে ইউএনডিপি-সহ অন্যান্য আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিদের সাথে যৌথ অংশীদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি ভূমি ব্যবস্থাপনায় সর্বাধুনিক প্রযুক্তিগত সহযোগিতা, প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। এসময় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন  উপস্থিত ছিলেন।

এসময় প্রতিমন্ত্রী বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ও এর ডিজিটালাইজেশনের বিভিন্ন পরিকল্পনার ব্যাপারে ইউএনডিপি আবাসিক প্রতিনিধিকে অবহিত করেন। ভূমিসেবা ডিজিটালাইজেশন কার্যক্রমকে বাংলাদেশের এক অসাধারণ অর্জন  হিসেবে উল্লেখ করে বলেন, সার্ভিস ডিজিটালাইজেশন জনগণকে ক্ষমতায়িত করে এবং সরকারি উদ্যোগের স্বচ্ছতা বাড়ায়। কারণ, এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বহুলাংশে কমে যায়।

ইউএনডিপি আবাসিক প্রতিনিধি জানান-  অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত করতে, দুর্যোগ সহনশীলতা জোরদার করতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)অর্জনের গতি বৃদ্ধি করতে তিনি বাংলাদেশ সরকার, উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ, বেসরকারি খাত এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

স্টিভেন রড্রিগেজ আরও বলেন, ইউএনডিপি বাংলাদেশের হয়ে এই দেশের উন্নয়নযাত্রায় অবদান রাখার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। আমি বাংলাদেশ সরকার, এদেশের জনগণ এবং আমাদের উন্নয়ন সহযোগিদের সাথে একযোগে কাজ করতে চাই যেন আমাদের আগের সব অর্জনগুলো চলমান থাকে এবং তার উপর ভিত্তি করে নতুন টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সমাধান তৈরি করা যায়, যা সরাসরি মানুষের কল্যাণে আসবে। সাক্ষাৎকালে ভূমি মন্ত্রণালয় সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ ও ইউএনডিপি এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

- Advertisement -

spot_img
spot_img