spot_img
Homeআন্তর্জাতিকজাপানে শক্তিশালী ভূমিকম্প: নিহত বেড়ে ৩৮

জাপানে শক্তিশালী ভূমিকম্প: নিহত বেড়ে ৩৮

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুমামোটো প্রদেশে গত সপ্তাহে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। এখনও হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

গত মঙ্গলবার কুমামোটো প্রদেশে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ৩৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আরও দুজনের মৃত্যু ভূমিকম্পের কারণে হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ভূমিকম্পের পর ২১০টি আশ্রয়কেন্দ্রে ৯ হাজার ২০০ জনের বেশি মানুষ অবস্থান করছেন। এছাড়া ৩ হাজার ৪০০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কুমামোটোতে ৬৯ হাজারের বেশি পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানে এখনও সরবরাহের পানি পাওয়া যাচ্ছে না। ক্ষতিগ্রস্ত চিকিৎসাকেন্দ্রগুলোও ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফেরার চেষ্টা করছে।

এদিকে প্রচণ্ড গরমে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম আরও কঠিন হয়ে পড়েছে। শনিবার হিটস্ট্রোকের উপসর্গ নিয়ে প্রায় ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমামোটোর কিছু এলাকায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।

কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনও পাওয়া যায়নি। বিভিন্ন এলাকায় পরিদর্শন ও মূল্যায়ন অব্যাহত থাকায় ক্ষতিগ্রস্ত ভবনের সংখ্যা আরও বাড়তে পারে।

এর আগে ভূমিকম্প আঘাত হানার কিছুক্ষণ পর কুমামোটোর একটি শপিং মলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাতজন কর্মী নিহত ও পাঁচজন আহত হন। শনিবার ওই এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ করেছে কর্তৃপক্ষ।

- Advertisement -

spot_img
spot_img