ইরানকে নিয়ে তৈরি হওয়া সংকট থেকে বেরিয়ে আসার উপায় খুঁজতে নতুন কৌশল নিয়ে ভাবছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ লক্ষ্যে সামরিক বিশেষজ্ঞদের কাছ থেকে নতুন ও ব্যতিক্রমধর্মী পরামর্শ চাওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) গোয়েন্দা শাখার এক কর্মকর্তা ই-মেইলে লিখেছেন, ‘ইরানের ওপর চাপ সৃষ্টি ও তাদের শাস্তি দেওয়ার জন্য আমরা নতুন, সৃজনশীল ও প্রচলিত ধারার বাইরে চিন্তাভাবনা খুঁজছি।’
তবে সেন্টকমের এক মুখপাত্র বলেছেন, এ ধরনের উদ্যোগ তাদের জন্য নতুন নয়। তার ভাষায়, ‘উদ্ভাবনী উপায়ে চিন্তা ও কাজ করার দীর্ঘ ইতিহাস রয়েছে সেন্টকমের।’


