spot_img
Homeদেশগ্রামমজুচৌধুরী ফেরি ঘাটে বালুর টালের কারণে সড়কজুড়ে কাদা, চরম...

মজুচৌধুরী ফেরি ঘাটে বালুর টালের কারণে সড়কজুড়ে কাদা, চরম ভোগান্তি

লক্ষ্মীপুরের মজুচৌধুরী ফেরি ঘাট এলাকায় বালুর টালের কারণে সড়কজুড়ে কাদামাটি জমে যানবাহন ও পথচারীদের চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ঘাট এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু রাখা হচ্ছে। বৃষ্টি হলেই এসব বালু সড়কে গড়িয়ে কাদার সৃষ্টি হচ্ছে। এতে ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে। প্রায়ই দুর্ঘটনার আশঙ্কাও দেখা দিচ্ছে।

প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগীবাহী যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে। কিন্তু কাদার কারণে পথচারীদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

ভুক্তভোগীরা দ্রুত বালুর ট্রাক সরিয়ে সড়কটি পরিষ্কার ও মেরামতের দাবি জানিয়েছেন। তারা বলছেন, জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার না করলে দুর্ভোগ আরও বাড়বে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।

- Advertisement -

spot_img
spot_img