spot_img
Homeনগর জীবনরাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৪৫৮ জন গ্রেফতার

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৪৫৮ জন গ্রেফতার

রাজধানীজুড়ে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ২৮ লাখ টাকার জালনোট, বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। অভিযানে মোট ৬৪টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৪ জন, লালবাগ থেকে ৩৭ জন, ওয়ারী থেকে ৪৯ জন, মতিঝিল থেকে ৩৬ জন, তেজগাঁও থেকে ৫৭ জন, মিরপুর থেকে ১৩৫ জন, গুলশান থেকে ৩১ জন, উত্তরা থেকে ৭১ জন, গোয়েন্দা (ডিবি) বিভাগ থেকে ৬ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ থেকে ২ জন রয়েছেন।

অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ১১ কেজি ৯৮০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৩৩৬টি ইয়াবা, ৯০ বোতল ফেন্সিডিল, একটি ওয়ান শটারগান, একটি সামুরাই, ১৭টি মোবাইল ফোন, ৩০টি খালি চেক বইয়ের পাতা, এক হাজার ৮০ টাকা নগদ অর্থ এবং ২৮ লাখ টাকার জালনোট উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অপরাধবিরোধী অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

- Advertisement -

spot_img
spot_img