spot_img
Homeদেশগ্রামচাঁদপুরে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি গ্রেফতার

চাঁদপুরে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি গ্রেফতার

চাঁদপুরে অভিযান চালিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার আসামি ঢাকা ওয়ার্ড যুবলীগ নেতা হান্নান মিয়াকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২ আগস্ট) দিবাগত রাতে তরপুরচন্ডী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হান্নান মিয়া চাঁদপুর তরপুরচন্ডী এলাকায় আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে। তিনি মফিজ মিয়ার ছেলে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফয়েজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হান্নান মিয়াকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক ঘটনায় সন্ত্রাসী মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

- Advertisement -

spot_img
spot_img