spot_img
Homeখেলাদুই গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না রিয়াল মাদ্রিদ

দুই গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না রিয়াল মাদ্রিদ

ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনার বিপক্ষে প্রীতি ম্যাচে ২-২ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। অস্ট্রিয়ার ক্লাগেনফুর্টের ওর্থারসি স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে এন্দ্রিক ও অ্যালেক্সিস সিরিয়ার দুর্দান্ত জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে জয়ের পথেই ছিল মাদ্রিদ পরাশক্তিরা।

তবে দ্বিতীয়ার্ধে গল্পটা বদলে দেয় ফিওরেন্তিনা। রবার্তো পিসোলি ও মোয়াসে কিনের গোলে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হয় গ্যালাকটিকোদের।

মাদ্রিদে ফেরার নতুন মিশনের শুরুতেই শুরুর একাদশে প্রথম দলের আটজন তারকাকে নামিয়ে দেন মরিনহো। আন্দ্রি লুনিন, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, আলভারো কারেরাস, ফেদেরিকো ভালভার্দে, এদুয়ার্দো কামাভিঙ্গা, আর্দা গুলার, নতুন রিক্রুট ডেনজেল ডামফ্রিস ও এন্দ্রিকের পাশাপাশি জায়গা পান অ্যাকাডেমির তিন তরুণ মুখ হোয়াও মার্তিনেজ, মারিও রিভাস ও সিরিয়া।

গ্রীষ্মের দলবদলে আসা ডামফ্রিস মাঠ মাতিয়েছেন ৭৫ মিনিট। গত মৌসুমে অলিম্পিক লিওঁতে ধারে খেলে আসা ব্রাজিলিয়ান তারকা এন্দ্রিক ম্যাচের ১২তম মিনিটেই গোলমুখ খোলেন। তার দারুণ নিচু শটে পরাস্ত হন ফিওরেন্তিনা গোলরক্ষক ডেভিড ডি গিয়া। এরপর কামাভিঙ্গার চমৎকার পাস থেকে সিরিয়া রিয়ালের ব্যবধান দ্বিগুণ করলে সহজ জয়ের আভাস মিলছিল। তবে ঘুরে দাঁড়ায় ইতালিয়ান দলটি। পিসোলির বুলেট গতির শটে লুনিন পরাস্ত হলে ব্যবধান কমে। এর পরপরই সমতা ফেরান মোয়াসে কিন।

- Advertisement -

spot_img
spot_img