spot_img
Homeনগর জীবনডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮৮ জন গ্রেপ্তার

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮৮ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৫৫টি মামলা করা হয়েছে।

ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগে ৩৩, ওয়ারীতে ৪৭, মতিঝিলে ৬১, তেজগাঁওয়ে ৫৯, মিরপুরে ১৫৩, গুলশানে ৪৯, উত্তরা বিভাগে ৪১, গোয়েন্দা বিভাগে ১০ এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে (সিটিটিসি) পাঁচজন রয়েছেন।

অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ১১ কেজি গাঁজা, ১৬ হাজার ২২২টি ইয়াবা, একটি সুইচগিয়ার, দুটি হ্যান্ডকাফ, একটি খেলনা পিস্তল, একটি ইলেকট্রিক ট্র্যাকার, দুটি ওয়াকিটকি, একটি ওজন মাপার যন্ত্র, ১৯টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ২৮টি সিম, নগদ ১ হাজার ৪০০ টাকা ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে অস্ত্র, মাদকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

- Advertisement -

spot_img
spot_img