spot_img
Homeজাতীয়বায়ুদূষণে আজ শীর্ষে দুবাই, ঢাকার অবস্থান ‘সহনীয়’

বায়ুদূষণে আজ শীর্ষে দুবাই, ঢাকার অবস্থান ‘সহনীয়’

জলবায়ু পরিবর্তন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রভাবে বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে বায়ুদূষণ। এই পরিস্থিতিতে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা ২০তম স্থানে রয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল পৌনে ১১টায় ঢাকার বায়ুমান স্কোর রেকর্ড করা হয়েছে ৭৯, যা মানদণ্ড অনুযায়ী ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত।

এ সময় আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৭৬ স্কোর নিয়ে দূষণের শীর্ষে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাই। যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

১৫৮ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। এছাড়া ১৫৬ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে ভারতের দিল্লী। এর পরের অবস্থানে রয়েছে কাতারের দোহা, সৌদি আরবের রিয়াদ ও ইসরায়েলের তেলআবিব।

আন্তর্জাতিক বায়ুর মান নির্ধারণী সূচক (আইকিউএয়ার) অনুযায়ী, স্কোর ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মানকে ‘ভালো’ বলে ধরে নেওয়া হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে সরাসরি ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়। এছাড়া ৩০১-এর বেশি স্কোর পৌঁছালে তা ‘দুর্যোগপূর্ণ’ বা ঝুঁকিপূর্ণ বায়ুর মান হিসেবে গণ্য করা হয়।

 

- Advertisement -

spot_img
spot_img