spot_img
Homeসারাদেশবীরগঞ্জে এডিপির আওতায় বাইসাইকেল, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ

বীরগঞ্জে এডিপির আওতায় বাইসাইকেল, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ

গৌরাঙ্গ বিশ্বাস: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় গরিব, অসহায় ও মেধাবী শিক্ষার্থী এবং অসচ্ছল ব্যক্তিদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। অনুষ্ঠানে তিনি ৫২ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বাইসাইকেল, ৫০ জন অসচ্ছল নারীর হাতে সেলাই মেশিন এবং ২৫ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা লুনা, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী হুমায়ুন আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আহাদ আলী মণ্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জামিল উদ্দিন মণ্ডল এবং উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।

- Advertisement -

spot_img
spot_img