spot_img
Homeবিনোদনঈদ উৎসবে ফেরদৌস ওয়াহিদের কণ্ঠে 'ফাঁকি',

ঈদ উৎসবে ফেরদৌস ওয়াহিদের কণ্ঠে ‘ফাঁকি’,

বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় পপতারকা জীবন্ত কিংবদন্তি ফেরদৌস ওয়াহিদ এবার ঈদে নিয়ে এলেন নতুন গান ‘ফাঁকি’। এ বিশেষ গানটি ‘ফাঁকি’ শিরোনামে প্রকাশ করা হয়েছে। আর সেই গানে ফেরদৌস ওয়াহিদের সঙ্গে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের তরুণ গায়ক খন্দকার বাপ্পি। এবারের ঈদ উপলক্ষ্যে  ‘খন্দকার বাপ্পি অফিসিয়াল’ ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে।

‘ফাঁকি’ গান প্রসঙ্গে  কিংবদন্তি ফেরদৌস ওয়াহিদ বলেন, নতুনদের সঙ্গে কাজ করতে আমার সবসময় ভালো লাগে। ‘ফাঁকি’ গানের মাধ্যমে এ প্রজন্মের সঙ্গে দারুণ মেইলবন্ধন হলো। আশা করছি গানটি সবার ভালো লাগবে।

অন্যদিকে তরুণ প্রজন্মের গায়ক খন্দকার বাপ্পি তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘ফেরদৌস ওয়াহিদ স্যারের মতো কিংবদন্তির সঙ্গে একই গানে কণ্ঠ দিতে পারা আমার সংগীতজীবনের অন্যতম বড় প্রাপ্তি। তারুণ্যদীপ্ত সেই একই এনার্জি নিয়ে তিনি গানটি গেয়েছেন। আশা করি, গানটি শ্রোতারা পছন্দ করবেন।

‘ফাঁকি’ গানে মানুষের জীবনের চিরন্তন সত্য এবং সময়ের মূল্য ও আত্মউপলব্ধির গল্প উঠে এসেছে। গানের কথাগুলো ঠিক এমন— ‘মন উজালা মন উতলা/খেলছো তুমি কিসের খেলা’। এমন জীবনমুখী ও অর্থবহ কথায় গানটি লিখেছেন গীতিকার তারেক আনন্দ।

এ প্রসঙ্গে গীতিকার বলেন, ‘ফেরদৌস ওয়াহিদ আমাদের সংগীতের এক জাদুকরী নাম। তার চিরচেনা সেই দরাজ কণ্ঠের কথা মাথায় রেখেই ‘ফাঁকি’ গানের কথাগুলো সাজিয়েছি। বাপ্পির গায়কীও অসাধারণ। আশা করি শ্রোতারা গানটির মাঝে জীবনের দর্শন খুঁজে পাবেন।

উল্লেখ্য, ‘ফাঁকি’ গানে সুর ও সংগীত পরিচালনা করেছেন মেহেদী বাপন। এ গান কেন্দ্র করে নির্মিত হয়েছে একটি দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও। এতে মডেল হয়েছেন জনপ্রিয় র্যাম্প মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা।

- Advertisement -

spot_img
spot_img