প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রতিটি শিক্ষার্থী হবে একেকজন যোদ্ধা। শুধু শিক্ষকের দেওয়া পা‎ঠ্যসূচি অনুসরণ করা নয় বরং ছাত্ররা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর প্রতিটি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করবে।

সোমবার (১৬ মার্চ) বিকালে গাজীপুরের টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা অ্যালমনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিরে জামায়াত বলেন, তা’মীরুল মিল্লাত প্রতিষ্ঠা হয়েছিল মূলত ইমানদার, দেশপ্রেমিক ও যোগ্য নেতৃত্ব তৈরি করার জন্য। আলহামদুলিল্লাহ, তা আস্তে আস্তে পূরণ হতে চলেছে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে এই গর্বিত প্রতিষ্ঠানের তিনজন ছাত্র জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। দ্বীনের কল্যাণে ও জনগণের কল্যাণে আওয়াজ তোলার এবং কাজ করার সুযোগ পেয়েছেন। এজন্য মহান আল্লাহর দরবারে সীমাহীন শুকরিয়া আদায় করছি।

তিনি আরও বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যারা নির্বাচিত হয়েছেন আগামীতে তারাই বাংলাদেশ।নতুন বাংলাদেশ তারাই বিনির্মাণ করবেন।

এ সময় ২৪-এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার যেসকল ছাত্র শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল এহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা পর্বে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইসলামী সিবগাতুল্লাহ সিগবাহ।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা-১ আসনের এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, গাজীপুর-৪ আসনের এমপি সালাহ উদ্দিন আইয়ুবী, শেরপুর-১ আসনের এমপি হাফেজ মো. রাশেদুল ইসলাম এবং নোয়াখালী-৬ আসনের এমপি আ. হান্নান মাসুদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles