spot_img
Homeজাতীয়৪ সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন

৪ সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন

ত্রয়োদশ জাতীয় সংসদে ৪টি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে রবিবার (৩০ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনে কমিটি ৪টি পুনর্গঠন করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম এই পুনর্গঠনের প্রস্তাব করলে সংসদ তা গ্রহণ করে।

পুনর্গঠিত কমিটিগুলো হচ্ছে— আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

পুনর্গঠিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুব এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে জহরত আদিব চৌধুরী।

- Advertisement -

spot_img
spot_img